শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমপি আবু জাহির মনোনয়ন পাওয়ায় শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩
  • ৭২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির দলীয় প্রার্থী মনোনিত হওয়ায় শহরে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। এর পরপরই হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ সহ সভাপতি হাসান চৌধুরী হেমসিন, যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান শামীম, অলম কুমার দাশ পলাশ, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মোতাহের হোসেন রিজু, নূরুল আমীন, শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন তাজ, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, বিপুল রায়, নূরুল হক কবীর, সবুজ, আলম, বদরুল, পার্থ সারথি রায়, নাবিউর রহমান, মোস্তাক গাজী, এমএ আজিজ ইউনুস, শহীদুল আলম, মুকিত, কায়েস চৌধুরী পাপ্পু, সানী, রুমন, হাফিজুর, স্বজল চন্দ্র রায়, জুয়েল, করিম, মুকুল, মাহী, মাসুম আজাদ, কেএম শাহীন, কোহিনুর প্রমুখ।
এদিকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন সাবেক সহকারী এটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুব আলী। এ খবর মূহুর্তের মধ্যে চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com