বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

একটি চুরির ঘটনা নিয়ে বিরোধের জের ্॥ নবীগঞ্জে হামলায় আওয়ামীলীগ নেতা মোতাহির মিয়ার মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০১৫
  • ৬৪২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ একটি চুরির ঘটনা নিয়ে বিরোধের জের ধরে কতিপয় যুবকের হামলা ও মারধরের ঘটনায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোতাহির মিয়া (৬৫) মৃত্যু বরণ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত প্রায় ১০ টার দিকে নবীগঞ্জ শহরের শাপলাবাগ এলাকায়। সূত্র জানায়, মোতাহির মিয়ার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আবুল বশর এর সাথে যোগাযোগ করা হয়েছে। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি তাৎক্ষণিক দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী বুধবার দেশে ফিরবেন। আবুল বশর দেশে আসার পর মোতাহির মিয়াকে দাফন করা হবে। এর আগ পর্যন্ত লাশ সিলেট মেডিকেলের হিমঘরে রাখা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
Salam copy.jpgtস্থানীয় সুত্রে জানা যায়, সাম্প্রতিককালে নবীগঞ্জ পৌর শহরের শাপলাবাগ এলাকায় প্রায় সময়ই বিভিন্ন বাসায় চুরি সংঘটিত হয়ে আসছে। সম্প্রতি ওই এলাকার বাচন মিয়ার বাসায় চুরি সংগঠিত হয়। চোরেরা মোবাইলসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বাচন মিয়া নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরীর ফুফা। বাসায় চুরির ঘটনা নিয়ে কামরুজ্জামান চৌধুরী ফুফা বাচন মিয়ার পক্ষ নিয়ে প্রতিবেশী নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোতাহির মিয়ার বাসার পাহাদারকে সন্দেহ জনকভাবে গালমন্দ করে। এ নিয়ে মোতাহির মিয়ার সাথে বিরোধের সৃষ্টি হয়। গতকাল সোমবার রাতে সদা হাস্যোজ্জল মোতাহির মিয়া দোকান থেকে বাসায় ফিরছিলেন। তিনি শাপলাবাগ এলাকায় বাচন মিয়ার বাসার সামনে পৌছুলে সেখানে অপেক্ষমান যুবদল নেতা কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কতেক যুবক মোতাহির মিয়াকে গালমন্দ করে। এনিয়ে বাদানুবাদের এক পর্যায়ে কামরুজ্জামান ও তার সহযোগীরা মোতাহির মিয়াকে মারধর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তিনি জ্ঞান শুন্য হয়ে পড়েন। স্থানীয় তাৎক্ষনিকভাবে তাকে মুমূর্ষ অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করেন। নবীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দাবী করেছেন গুরুতর আহত মোতাহির মিয়াকে প্রায় মৃত অবস্থায় লক্ষ্য করা গেছে। এদিকে সাথে সাথে আত্মীয় স্বজন সহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী আশংকাজনক অবস্থায় মোতাহির মিয়াকে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী জানান, মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক মোতাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় সাথে থাকা স্ত্রী সহ আত্মীয় স্বজন কান্নায় বেঙ্গে পড়েন। এ সময় সেকানে এক হৃদয় বিদরক দৃশ্যের সৃষ্টি হয়।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের বাসার তাহিদ উল্লা জানান, লোকজনের শোর চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পান  কামরুজ্জামান ও তার সহযোগীরা ধাক্কা দিয়ে আওয়ামীলীগ নেতা মোতাহির মিয়াকে মাটিতে ফেলে দেয়। পরে তাকে জ্ঞান শুণ্য অবস্থায় উপজেলা হাসপাতাল প্রেরন করা হয়।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছেন। এদিকে আঘাতের কারনে না-কি হার্ট এ্যাটাকে মোতাহির মিয়ার মৃত্যু হয়েছে এনিয়েও আলোচনা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com