বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে যাত্রী বেশে সিএনজি ছিনিয়ে নেয়ার অভিযোগ থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে যাত্রী বেশে সিএনজি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জামাল মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সুপর্দ করে তারা। এ ব্যাপারে সিএজি চালক উপজেলার রাজাপুর গ্রামের দুলা মিয়ার ছেরে আব্দুল বাছির বাদী হয়ে মাধবপুর থানায় জামালসহ আরো ৪জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই জহিরুল ইসলাম জানান গুরতর আহত জামালকে পুলিশ প্রহরায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। জামাল একই গ্রামের মুসলিম মিয়ার ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে জামালসহ আরো ৪ জন মনতলা রেল গেইট থেকে মাধবপুর যাওয়ার জন্য বাছিরের সিএনজিতে উঠে মনতলা-মাধবপুর সড়কের পশ্চিম মেড়াসানি পৌছামাত্র জামালসহ যাত্রীরা গামছাদিয়ে চালকের গলায় ফাঁস লাগিয়ে মারপিট করে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাছিরের চিৎকারে বিপরিত দিক থেকে আসা সিএনজির লোকজন স্থানীয় লোকজন সিএনজিসহ জামালকে আটক করে বাকিরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com