মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের জুয়েল আমেরিকার প্রতিনিধি হয়ে নেপাল যাচ্ছেন

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০১৫
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘ শান্তি বিষয়ক সহযোগি সংস্থা ‘ইউনাইটেড ন্যাশন ইউনিভার্সেল পিস ফেডারেশন’ কর্তৃক আয়োজিত রিলিজিয়াস ইয়ুথ সার্ভিস প্রজেক্ট-২০১৫’ এর যুব সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশী-আমেরিকান জুয়েল মিয়া। নেপালের পর্যটন শহর পকোরা সিটিতে সপ্তাহব্যাপী সম্মেলন শুরু হবে ১০ জুন শেষ হবে ১৬ জুন। ৭ জুন রোববার কাতার এয়ারলাইন্সে নেপালের কাঠমান্ডুর উদ্যোশ্যে নিউ ইর্য়ক ত্যাগ করবেন। তিনি উক্ত আন্তর্জাতিক সম্মেলনে নেপালের যুব কল্যাণ মন্ত্রী ও পকোরা সিটির মেয়র এবং জাতি সংঘের বিভিন্ন কুটনৈতিকবৃন্দের সাথে সাক্ষাত করবেন। ১৯ জুন তিনি দোহার উদ্যেশ্যে কাঠমান্ডু ত্যাগ করবেন। ১৯ এবং ২০ জুন দোহায় ২দিন অবস্থান করবেন। সেখানে তিনি অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠন ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করবেন। ২০ জুন বিকেলে তিনি নিউ ইর্য়ক উদ্যোশ্যে দোহা ত্যাগ করবেন।
বিশ্বের প্রায় ত্রিশটি দেশের কয়েক হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে তীব্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ ৫০ জনের মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে এ মেধাবী ছাত্র জুয়েল মিয়া। উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকান জুয়েল মিয়া ২০০৭ সালে যুক্তরাষ্ট্র ইমিগ্রান্ট হয়ে পরিবার নিয়ে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর তিনি লেখাপড়ার প্রতি মনোনিবেশ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব সাইন্সে অধ্যয়নরত।
বাহুবল উপজেলার অমৃতা গ্রামের হাজী দুদা মিয়ার পুত্র জুয়েল একজন তরুণ সংগঠক। তিনি সফর স্বার্থক সুন্দর করে যেন সহীসালামতে আবার নিউইয়র্কে ফিরে আসতে পারেন সে জন্য হবিগঞ্জ জেলাবাসীর প্রতি দোয়া কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com