শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে ৪ মাসে খুনসহ বিভিন্ন অভিযোগে ২২ মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত ৪মাসে খুন, অপমৃত্যু, ধর্ষন, অপহরণ ও নারী নির্যাতনের অভিযোগে থানায় মোট ২২টি মামলা হয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরের পর কিছু মামলা নিষ্পত্তি হলেও বেশিরভাগ মামলাই চলামান রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, লাখাই উপজেলায় চলতি ২০১৫ সালের ১লা জানুয়ারি থেকে ৩০এপ্রিল পর্যন্ত ৪ মাসে লাখাই থানায় ৪ টি খুন, ২টি অপমৃত্যূ, ২টি ধর্ষন, ১টি অপহরণ ও নারী নির্যাতনের অভিযোগে ১৩টি মামলা দায়ের করা হয়। তন্মধ্যে খুন ৪টি, অপমৃত্যু ১টি, ধর্ষন ২টি, অপহরণ ১টি ও নারী নির্যাতন ৫টি মামলা চলমান রয়েছে। বাকী মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছ।
তথ্যমতে গত ১৬ জানুয়ারি পশ্চিম বুল্লা গ্রামের ছুরে রহমান ও ফিরোজ আলীর লোকজনের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সংঘর্ষে কদর আলী (৫০) মারা যায়। এ ঘটনায় ২১ জানুয়ারি কদর আলীর ছেলে দিদার মিয়া বাদী হয়ে ফিরোজ গংদের আসামী করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ৭ মার্চ উপজেলার সুবিদপুর গ্রামের কাছম আলী ও ফারুক মিয়ার লোকজনের সংঘর্ষে কাছম আলীর মৃত্যু ঘটে। এ ঘটনায় ১৫ মার্চ থানায় মামলা দায়ের করা হয়। ১৮ মার্চ লাখাই উপজেলার বেলেশ্বরী বারুণীতে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে করাব, আশেরা ও ফান্দাইল তিন গ্রামবাসীর দাঙ্গায় করাব গ্রামের রফিক মিয়া মারা যান। ২০ মার্চ এ ঘটনায় রফিক মিয়ার ভাই কদ্দুছ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ১৪ এপ্রিল হোটেলে নাস্তা খাওয়াকে কেন্দ্র করে উপজেলার বামৈ গ্রামে তাহের মিয়া ও জয়নাল মিয়ার লোকজনের মাঝে এক সংঘর্ষে তাহের মিয়া মারা যায়। ১৭ এপ্রিল এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ২১ জানুয়ারি উপজেলার লীক্ষপুর গ্রামে সোহাগ মিয়া (১৬ মাস) নামে এক শিশু কীটনাশক খেয়ে  মারা যায়। সোহাগের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। গত ২ ফেব্র“য়ারি অজ্ঞাত মহিলা (৬০) লাশ পুলিশ উপজেলার গোয়াকরা হাওর থেকে উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ৮ জানুয়ারি ভাদিকারা গ্রামের রুজিনা আক্তারকে ধর্ষণের দায়ে বেলাল মিয়া বাদী হয়ে গত ২৬ জানুয়ারি একই গ্রামের লায়েছ মিয়াকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ২৬ জানুয়ারি লাখাই উপজেলার স্বজনগ্রামের মিনারা আক্তারের মেয়ে খুদেজাকে ধর্ষণের অভিযোগে ১১ ফেব্র“য়ারী মিনারা আক্তার বাদী হয়ে ঐ গ্রামের রইছ মিয়ার ছেলে জসীম মিয়াকে আসামী করে লাখাই থানায় একটি ধর্ষন মামলা দায়ের  করে। ২১ জানুয়ারি উপজেলার শালদিগা গ্রামের বায়েজিদ মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১২)কে অপহরণের অভিযোগে ৮ ফেব্র“য়ারী একই গ্রামের তৈয়ব আলীর মেয়ে জাসমিন আক্তরকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে যৌতুকের জন্য মারপিট করার ঘটনায় উল্লেখিত সময়ের মধ্যে লাখাই থানায় ১৩টি নারী নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকে জানান বিভিন্ন কারণে এসব ঘটনা ঘটেছে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com