সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের বাউশায় শাখা বরাক নদীর উপরে ব্রীজ নির্মানে দূনীতির অভিযোগ ॥ এলাকাবাসীর বাধার মূখে ২ দিন ধরে কাজ বন্ধ

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা নাদামপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শাখা বরাক নদীর উপরে ব্রীজ নির্মানে অনিয়ম দূর্নীতির অভিযোগ করেন এলাকাবাসী। বিক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মূখে গত ২দিন ধরে ওই ব্রীজের কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের আওতায় প্রায় ২৩ লক্ষাধিক টাকা ব্যয়ে শাখা বরাক নদীর উপরে প্রায় ৩মাস পূর্ব থেকে ব্রীজ নির্মাণ কাজ চলে আসছে। আইনগাও-নবীগঞ্জ সড়ক থেকে প্রায় ৩ফুট নিচু ব্রীজ হওয়াতে বর্ষা মৌসুমে স্থানীয় এলাকাবাসী নৌকা যোগে চলাচল করতে বিঘœতার সৃষ্টি হবে মর্মে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান এতে কর্ণপাত না করায় গত বৃহস্পতিবার থেকে উক্ত ব্রীজের কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। এদিকে বাউশা ও নাদামপুরবাসী এর বিরুদ্ধে গণ স্বাক্ষর অভিযান চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান চৌধুরী এন্টার প্রাইজের পক্ষে সাব ঠিকাদার টুটুল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিডিউল মোতাবেক তারা ব্রীজের কাজ করছেন। এলাকাবাসীর অভিযোগের কথাকে তিনি অনিয়মতান্ত্রিক বলে দাবী করেন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করলেও তার সাথে আলাপ করা সম্ভব হয়নি। অভিযোগকারী সোহাগ আহমদ, শাহ তৌহিদ মিয়া সহ আরো অনেকেই বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়ম দূর্নীতির মাধ্যমে উক্ত ব্রীজের কাজ করাতেই এলাকাবাসী উত্তাল হয়ে উঠছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com