রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে হোটেলে অসামাজিক কর্মকাণ্ড ৫ যুবক-যুবতীকে ভ্রাম্যমান আদালতে দণ্ড

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫ যুবক-যুবতীকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডিতরা হলেন মাদারীপুর জেলার মাইয়াশাচর গ্রামের আবুল কালাম (২৬), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিধিরামপুর গ্রামের আব্দুল মালেক (৩৮), হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামের স্বপন মিয়া (২৫), চুনারুঘাট উপজেলার গোগাউড়া গ্রামের মনিরা আক্তার (২০) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড এলাকার আফসানা আক্তার জুঁই (২০)। শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, গতকাল শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জের স্টেশন রোডের বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। বেলা ৩টায় তাদেরকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com