বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অবৈধভাবে মানবপাচারকারী চক্রের সন্ধানে বিশেষ টিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ৪৭৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ অবৈধভাবে থাইল্যান্ডসহ অন্যান্য দেশে মানবপাচারে জড়িতদের খুঁজতে বিশেষ টিম গঠন করা হচ্ছে। গত শুক্রবার থাইল্যান্ডে গণকবর ও টর্চারসেলে হাজার হাজার বাংলাদেশির আটক থাকা ও মৃতদেহ পাওয়ার পরই টনক নড়ে দেশের!
জানা গেছে, গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়!
এই প্রেক্ষিতে থাইল্যান্ডে মানবপাচারে জড়িতদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ওইখানে অবৈধভাবে যারা লোক পাঠিয়েছেন, সেসব অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের সংখলা প্রদেশে পাহাড়ি জঙ্গলের বন্দি শিবিরের খোঁজ পেয়েছে পুলিশ। শুক্রবার এক শিবিরে একটি গণকবর থেকে ২৬ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com