শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে ইতালী প্রবাসীর উপর হামলা ॥ প্রাইভেট কার ভাংচুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় দুর্র্বৃত্তদের হামলায় এক ইতালী প্রবাসী আহত হয়েছেন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারটি ভাংচুর করা হয়। হামলার শিকার আহত ইতালী প্রবাসী পুরান মুন্সেফী এলাকার মামুন মিয়া জানান, সম্প্রতি তিনি দেশে আসেন। প্রচন্ড গরম থাকার কারণে গত রবিবার রাতে বাসা থেকে ব্যবহৃত প্রাইভেট কার নিয়ে বের হয়ে বগলাবাজার এলাকার বনিক পট্টি যান। এ সময় ওই এলাকার কতিপয় যুবক তার গাড়ি আটক করে। তিনি গাড়ি থেকে নেমে কারণ জিজ্ঞাসা করলে তারা জানান, রাত ১২টার পর ওই সড়ক দিয়ে গাড়ি চললে আমাদের কিছু না কিছু দিতে হয়। নতুবা গাড়ি যেতে দেয়া হবে না। এ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে যুবকরা মামুন মিয়ার উপর হামলা চালায় এবং প্রাইভেটকারটি (নং-চট্ট মেট্রো গ-১১-১৪৮৮) ভাংচুর করে। এ অবস্থায় মামুন দৌড়ে আত্মরক্ষা করেন। এসময় টহল পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছুলে যুবকরা পালিয়ে যায়। আহত মামুন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। প্রাইভেটকারটি থানা হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com