শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আউশকান্দিতে মোটর সাইকেল দূর্ঘটনায় ইউপি সদস্য বকুল নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৬৮৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বর এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় ইউপি মেম্বার বদরুল ইসলাম বকুল নিহত ও তার সঙ্গী বকুল মিয়া আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি ইউনিয়নের মেম্বার মেম্বার বদরুল ইসলাম বকুল তার সঙ্গী বকুল মিয়াকে নিয়ে রাতে দিনারপুর থেকে মোটর সাইকেল যোগে আউশকান্দির উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত পৌনে ১১টার দিকে স্থানীয় লোকজন আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের নিকটে দূর্ঘটনা কবলিত হন। স্থানীয় লোকজন তাদেরকে আহত ও অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও ধুমড়ে মুছরে যায়। লোকজন তাদের উদ্ধার করে অচেতন অবস্থায় সিলেট নিয়ে যাওয়ার পথে বদরুল ইসলাম বকুল মেম্বার মারা যান। অপর আহত বকুল মিয়াকে অচেতন অবস্থায় সিলেট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ঘটনা স্থলে রাস্তার উপর আড়াআড়ি করে একটি ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে সংকোচিত হয়ে যায় রাস্তা। এ কারণেই হয়ত মেম্বার বকুল মোটর সাইকেল সহ দূর্ঘটনা কবলিত হন। এ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় প্রায় দেড় ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com