সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ম্যানচেস্টারে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউ.কে’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০১৫
  • ৪৯১ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র বিশেষ সাধারণ সভা গত ২৬ এপ্রিল ম্যানচেস্টার এর ইকবাল ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত হয়েছে। ট্রাষ্টের সভাপতি ফয়জুর রহমান চৌধুরী এম.বি.ই’র সভাপতিত্বে ও সেক্রেটারি এনায়েত খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ট্রাষ্টি মোঃ খোয়াজ আলী খান। নবীগঞ্জ উপজেলায় বিয়াম স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাব নিয়ে ট্রাষ্টিদের সাথে আলোচনা করে মতামত জানতে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন ট্রাষ্টের কোষাধ্যক্ষ শাহ আলী হায়দার, বদরুজ্জামান, গোলাম হুসেন চৌধুরী, কামরুল হাসান চুনু, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার মাহমুদুল হক, অধ্যাপক আব্দুল হান্নান, শফিক মিয়া, মাহবুব নুরুল ইসলাম, মাহমুদ মিয়া, ছুরুক মিয়া মাস্টার, আবু তাহের এম.বি.ই, এডভোকেট মৌলদ হুসেন, কাউন্সিলর জিলাদ মিয়া, নজির মিয়া, আব্দুস সহিদ, আবু ইউসুফ চৌধুরী, হান্নান মিয়া, নাছির আহমেদ শ্যামল, তমিম চৌধুরী, ফখর উদ্দিন, শাহ হাবিবুর রহমান বেলায়েত, মর্তুজা মিয়া, শামীম বুরহানী, মোফাজ্জল চৌধুরী ইমরান, কুতুব উদ্দিন, আবুল কাসেম চৌধুরী, এলাইছ মিয়া, কবি কুতুব আফতাব, মুজিবুর রহমান প্রমুখ।
দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর বিয়াম স্কুলটি বিলেত প্রবাসী নবীগঞ্জবাসীর ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। সভার আয়োজক ছিলেন ট্রাষ্টের সাবেক চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com