বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কুপিয়ে এইচএসসি পরীক্ষার্থী সুজনকে ক্ষতবিক্ষত ডান হাতের ৩টি আঙ্গুল দেহ থেকে বিচ্ছিন্ন কেটে গেছে বাম হাত ও পায়ের রগ

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ দুর্বৃত্তরা হামলা চালিয়ে সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী সুজন মিয়া (২০) নামে এক যুবককে ক্ষতবিক্ষত করেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আগাতে সুজনের হাতের ৩টি আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হাত ও পায়ের রগও কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মুর্মুর্ষু অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সাতপাড়িয়া রাস্তার মুখে এ ঘটনা ঘটে। আহত ও তার পরিবার সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের তৈয়ব আলীর পুত্র সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী সুজন অন্যান্য দিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে বাস যোগে বাড়ি ফিরছিল। একই বাসে উঠে তাদের প্রতিপক্ষ মোহরার কাছম আলী। পথিমধ্যে শাহজিবাজার গ্যাস ফিল্ড এলাকায় কাছম আলী বাস থেকে নেমে যায়। এ সময় সেখানে অপেক্ষমান তাদের প্রতিপক্ষ প্রতিবেশী নবী হোসেনের পুত্র এনাম, পানাম, মতলিব কয়েকজন বাসে উঠে। বাসটি সাতপাড়িয়া পাড়িয়া রাস্তার মোড় উজিরপুর প্রাইমারী স্কুলের নিকট পৌছামাত্র এনাম, পানাম সহ অন্যান্যরা সুজনকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে স্কুলের মাঠে নিয়ে যায়।
সুজন জানায়, এ সময় সেখানে তাদের সহযোগি আরো কয়েকজন অপেক্ষা করছিল। তারা ঘটনাস্থলের পাশের ঝোপে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র এনে সুজনকে এলোপাতাড়ি কুপাতে তাকে। দুর্বৃত্তরা সুজনের ডান হাতের ৩টি আঙ্গুল দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। কেটে ফেলে ডান-বাম হাতের ও পায়ের রগ। এক পর্যায়ে মৃত ভেবে সুজনকে ফেলে দুর্র্বৃত্তরা নির্বিঘেœ চলে যায়।
এদিকে ঘটনাটি দেখে এক সিএনজি চালক পার্শ্ববর্তী বাজারে গিয়ে লোকজনকে জানায়। এ সময় স্থানীয় লোকজন এসে ক্ষতবিক্ষত অবস্থায় সুজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসে। পরে মুর্মুর্ষ অবস্থায় সুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আত্মগোপন করেছে হামলাকারীরা।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহরার কাছম আলীর সাথে নবী হোসেনের জমি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরেই কাছম আলীর নির্দেশে সুজনকে হত্রার পরিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটনানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com