শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে বেলাল হত্যাকান্ড ২৯ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৮৪৪ বা পড়া হয়েছে

এ.টি.এম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সন্ত্রাসীদের হাতে সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যা কান্ডের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন নিহতের পিতা ও সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলীর বড় ভাই ফারুক মিয়া। তিনি পুত্র শোকে অসুস্থ থাকায় লিটন মিয়া নামের এক আত্মীয়ের মাধ্যমে রাত সাড়ে ১০ টার দিকে মামলাটি থানায় পৌছান বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
গত রবিবার বিকালে শহরের শেরপুর রোডস্থ ‘মা’ হোটেলের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষের একদল অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মূমুর্ষ অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বেলাল মিয়া মারা যায়। নিহত বেলাল মিয়া পৌর শহরের নোয়াপাড়া গ্রামের সিএনজি ম্যানেজার ফারুক মিয়ার ছেলে এবং নবীগঞ্জ সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী ও মিয়া ধন মিয়ার ভাতিজা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সিএনজি শ্রমিক ইউনিয়ন কপিন নিয়ে শহরে মৌন মিছিল ও শোক র‌্যালী বের করে। সোমবার বিকালে জানাযার নামাজ শেষে তাকে নোয়াপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শ্রমিক ও ব্যবসায়ীসহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন। এদিকে প্রকাশ্যে দিবালোকে শ্রমিক বেলাল মিয়ার হত্যাকারীরা রয়েছে ধরাছুয়ার বাহিরে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকাবাসী এবং সিএনজি শ্রমিক ইউনিয়ন অনতিবিলম্বে বেলাল মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও ফাসি দাবী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com