শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে আলোচনা সভা ২ মে

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি উপলক্ষে হবিগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ মে। ওইদিন সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ভাষা সৈনিক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। এতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান, চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক এম আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী, বিশিষ্ট লেখক মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রমুখ। উক্ত আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সহধর্মিনী বেগম রোকেয়া চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com