শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ প্রেসক্লাব উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের প্রতিশ্র“ত ৫০ হাজার টাকার চেক হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৮৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের প্রতিশ্র“ত হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার গতকাল মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ এর নিকট এ চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিজ, এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, নির্বাহী কমিটির সদস্য গোলাম মোস্তফা রফিক।
উল্লেখ্য, গত ৩ জুলাই হবিগঞ্জ সফরকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান এর মৌখিক আবেদনের প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তৃতাকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রেসক্লাব উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com