বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বার কাউন্সিল নির্বাচনে আমীর-উল ইসলামের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেলের হবিগঞ্জ সফর

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মানে আইনজীবীদের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণসহ তাদের গুণগত মান উন্নয়নের জন্য মঙ্গল ও কল্যাণধর্মী কর্মসূচি বাস্তবায়ন। এই লক্ষ্যে আসন্ন বার কাউন্সিল নির্বাচনে ব্যারিস্টার আমীর-উল ইসলামের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যে প্যানেল দিয়েছে সেই প্যানেল ভোটের জন্য হবিগঞ্জ সফর করেছে। সোমবার রাতে প্যানেলের ১৪ প্রার্থী এবং নেতৃবৃন্দ হবিগঞ্জ বার লাইব্রেরীতে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।
সোমবার রাতে জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চলাকালে নেতৃবৃন্দ হবিগঞ্জে উপস্থিত হলে সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্যারিস্টার এম, আমির-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আব্দুল বাসেত মজুমদার, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ও শ.ম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন, পরিমল চন্দ্র গুহ, জেড আইন খান পান্না ও ব্যারিস্টার তানিয়া আমীর, কাজী মোঃ নজীবুল্লাহ হিরু, আলহাজ্ব এইচ.আর জাহিদ আনোয়ার, মো. ইব্রাহিম হোসেন চৌধুরী, সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, পারভেজ আলম খান, মোঃ ইয়াহিয়া ও মোঃ রেজাউল করিম।
এর আগে প্যানেলের নেতৃবৃন্দকে স্বাগত জানান আওয়ামী আইনজীবী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com