বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে কাল বৃহস্পতিবার ৫ম শ্রেণীর ছাত্রী ঋতুর বিয়ে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৫ম শ্রেণীর ছাত্রী ঋতু আক্তার (১২) কে বিয়ের পিড়িতে বসানো হচ্ছে। ইতোমধ্যে বিয়ের সব প্রস্তুতি শেষ করে আজ মঙ্গলবার গায়ে হলুদের মাধ্যমে কাল বুধবার বিয়ের কাজ সম্পূর্ণ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের মরম আলীর কন্যা স্থানীয় চান্দপুর বস্তি সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ঋতু আক্তার (১২) কে পিতা-মাতা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে বর উপজেলার বাগবাড়ী গ্রামের জনৈক যুবক। গত এক সপ্তাহ আগে বর ও কনে পক্ষের কথা পাকাপাকি অনুযায়ি আজ মঙ্গলবার গায়ে হলুদের মাধ্যমে কাল বুধবার বিয়ে সম্পূর্ণ করার কথা রয়েছে। গতকাল সোমবার দুপুরে সরজমিনে চান্দপুর বস্তি আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ে ১ম সাময়িক পরিক্ষা চলছে। ঋতুর সিটটি ফাঁকা দেখিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আজিজুন্নেছা বেগম জানান, ঋতুর বিয়ের বিষয়টি আমার জানা নেই। তবে সে পরীক্ষার ১ম দিন থেকেই অনুপস্থিত। তিনি আরো বলেন, এ বয়সে ঋতুর বিয়ে হলে এটা অন্যায় কাজ হচ্ছে। এ ব্যাপারে ঋতুর বাবা মরম আলীর সাথে কথা হলে তিনি জানান, মেয়ের বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে দিতে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com