বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিএনজি ষ্ট্যান্ড দখল নিয়ে বিরোধের জের ॥ নবীগঞ্জে সিএনজি চালক বেলাল মিয়াকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আইনগাঁও সড়কের রুদ্রগ্রাম রোডস্থ সিএনজি ষ্ট্যান্ডের দখল-বেদখলের ঘটনার জেরধরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে বেলাল মিয়া (২৫) নামে এক সিএনজি চালককে। নিহত বেলালের বাড়ি শহরের নোয়াপাড়া গ্রামে। নিহত বেলাল নবীগঞ্জের সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী ও মিয়া ধনের ভাতিজা এবং ফারুক মিয়ার ছেলে। বেলালের মৃত্যুর খবরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। রাতে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুরে নবীগঞ্জ-আইনগাঁও সড়কের সিএনজি ষ্ট্যান্ডের দখল-বেদখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান ম্যানেজার ফারুক মিয়া ও দুলাল মিয়া। অপর পক্ষের নেতৃত্বে রয়েছে ছাত্র দল নেতা রায়েছ চৌধুরী এবং সামছু মিয়া। এ ঘটনায় শনিবার রাতে উভয় পক্ষ নবীগঞ্জ থানায় পৃথক অভিযোগ প্রদান করলেও ছাত্র দল নেতা রায়েছ চৌধুরী এবং সামছু মিয়ার পক্ষের দেয়া অভিযোগটি এফআইয়ার ভূক্ত করা হয়। সিএনজি ম্যানেজার ফারুক মিয়া ও দুলাল মিয়ার পক্ষের অভিযোগটি রহস্যজনক কারনে এফআইআর করা হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রবিবার শহরে হট্রগোলের খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াপাড়া গ্রামের সিএনজি চালক বেলাল মিয়া শহরের শেরপুর রোডস্থ মা হোটেলের সামনে আসে। সে মা হোটেলের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও সামছু মিয়ার নেতৃত্বে ২০/২৫ জনের একদল লোক ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে দিবালোকে বেলালকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন মুর্মুর্ষ অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি ঘটলে আংশকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। কিন্তু সিলেট পৌছার পুর্বেই বেলাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ খবর নবীগঞ্জ শহর ও তার গ্রামে পৌছার পর উত্তেজনা বিরাজ করছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের পরিবারের অভিযোগ, এ হত্যাকান্ডের পিছনে একটি প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে।
এদিকে সিএনজি চালক বেলাল মিয়া হত্যাকান্ডের খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত বেলালের মৃতদেহ ওসমানী মেডিকেলে ময়না তদন্ত শেষে সোমবার বাড়িতে আনা হবে বলে জানা গেছে। এদিকে নিহতের চাচা পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী এবং মিয়াধন মিয়াসহ এলাকাবাসী বেলালকে নৃশংস ভাবে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com