শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরতলীর বহুলা গ্রাম থেকে ইয়াবা’র চালানসহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ১০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই গ্রামের আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। 9গ্রেফতারকৃতরা হচ্ছে-বহুলা গ্রামের তজম্মুল হোসেনের ছেলে আমির হোসেন ও বাহুবল উপজেলা নোয়াপাড়া গ্রামের আলতা মিয়ার ছেলে কাজল মিয়া। আটককৃতরা আরজু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছে।
পুলিশ সূত্রে জানা গেছে-আমির হোসেন ও কাজল মিয়া দীর্ঘদিন ধরে আরজু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিনের নির্দেশে এসআই মিজানুর রহমান ও এসআই আব্দুল্লা আল মামুন ওই বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করেন। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com