বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের নাতিরাবাদে সংঘর্ষে ৪ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় শিশু বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুলাশাহ’র মাজারের খাদেম আনোয়ার শাহ ও তার স্ত্রীসহ উভয় পরে ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আনোয়ার শাহ ও তার স্ত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের পারিবারিক সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে নাতিরাবাদ এলাকার দেওয়ান দুলার মাজারের খাদেম আনোয়ার শাহ’র পুত্র আরমান (১০) সাথে পার্শ্ববর্তী বাসার স্বপ্ন মিয়ার পুত্র সালমান (৮) ফুটবল খেলা করছিল। খেলার এক পর্যায়ে সালমানের বল আরমান নিয়ে যায়। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র উভয় পরে লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার শাহ (৩৩) ও তার স্ত্রী আকলিমা আক্তার (৩০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com