শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বৃষ্টির পানি কেড়ে নিচ্ছে নবীগঞ্জের কৃষকের স্বপ্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৭৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নবীগঞ্জে পাকা বোরো ধান পানির নিচে চলে গেছে। বৃষ্টির পানি কেড়ে নিচ্ছে নবীগঞ্জের কৃষকের স্বপ্ন। এতে করে কৃষকের মধ্যে হাতাশা বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওরে কৃষকেরা কলা গাছের বেড়োয়া দিয়ে ধান কাটতে দেখা গেছে। একাধিক কৃষক জানিয়েছেন, জমিতে ধান পাকা থাকা সত্বেও সময়মত শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারেন নি। উপজেলা কৃষি অফিসের হিসেব মতে এবছর নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে বোরো মৌসুমে ১৫ হাজার ৮শ ২০ হেক্ট্রর জমিতে বোরো চাষ করেছেন। লক্ষমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার ৬শ ৫০ হেক্টর। কিন্তু হঠাৎ করে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রায় ৮ হাজার হেক্টর বোরো ধানের পানির নিচে চলে গেছে। এব্যাপারে কৃষি কর্মকর্তা মুহাম্মদ দুলাল উদ্দিন বলেন, হঠাৎ করে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com