মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার মতবিনিময় ॥ পৃথিবীর কোন মুক্ত দেশে পরাজিত শক্তি রাজনীতি করতে পারে না

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কৃষ্ণপুর গণহত্যার তদন্ত কাজে বাধা দিয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম। প্রধান তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান খান গতকাল সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মাসুম মোল্লার উপস্থিতিতে এ অভিযোগ করেন। তিনি বলেন, সম্প্রতি হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে ওই গণহত্যার সাক্ষীদের উপস্থিত হতে বলা হলে মাসুম মোল্লা তাদের আসতে বাধা দেন। ফলে ওইদিন সাক্ষ্য গ্রহণ করতে পারেনি ১৯৭১ সালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত তদন্তে নিয়োজিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে আওয়ামীলীগ, স্বাধীনতার স্বপক্ষের শক্তি ন্যাপ, কমিউনিষ্ট পার্টি. সেক্টর কমান্ডারর্স ফোরাম, প্রজন্ম ৭১, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন প্রধান তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান খান। এসময় তিনি বলেন, ১৯৭১ সালে কৃষ্ণপুরে ১২৭ জনকে হত্যা করা হয় এবং ধর্ষণ করা হয় অনেক নারীদের। সেই মামলায় যখন একজন দায়িত্বশীল নেতা সাক্ষীদের বাধা দেন তা কোনভাবেই কাম্য নয়। মুখোশধারী এসব লোকদের মুখোশ উন্মোচন করা হবে বলেও তিনি জানান।
জামায়াতের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর কোন মুক্ত দেশে পরাজিত শক্তি রাজনীতি করতে পারে না। তিনি বলেন, আসামী জীবিত না থাকলেও ইতিহাসের দায় থেকে মুক্তি পেতে এ তদন্ত ও বিচার কাজ সম্পন্ন হওয়া উচিত। অনেকেরই ধারণা ছিল আমরা সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন করতে পারবো না। কিন্তু এ পর্যন্ত ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং সবগুলোই যথাযথ ভাবে প্রমাণ করতে আমরা সম হয়েছি।
তিনি বলেন, আমাদেরকে গ্রেফতারী ক্ষমতা দেয়া হয়নি। রিমান্ড ক্ষমতাও নেই। ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের যে ক্ষমতা দেয়া হয়েছে, তাও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আসামীদের চিকিৎসক ও আইনজীবীর উপস্থিতিতে করতে হয়। এত আদর যতœ করে সব তথ্য আদায় করা সম্ভব হয়ে ওঠে না।
তিনি বলেন, যারা প্রগতিশীল তারা আমাদেরকে সাহায্য করেছেন। এমনকি বিএনপি’র অনেক প্রগতিশীল নেতা আমাদের সহায়তা করেছেন। সত্যকে প্রতিষ্ঠিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, তদন্তকারী কর্মকর্তা নূর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, অধ্যাপক আবদুজ জাহের প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com