রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

“শাখোয়া বাজার নব জাগরন ছাত্র কল্যাণ পরিষদ” এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৬১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নব-শিক্ষকদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলার করগাঁও ইউনিয়নের “শাখোয়া বাজার নব জাগরন ছাত্র কল্যাণ পরিষদ” এর উদ্যোগে ইউপি মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সদস্য সুরিতা বেগম, মাসুদা বেগম, রাশেদা বেগম, হাফিজা পারভীন সাথী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় এবং সংগঠনের সদস্য মোঃ নুরুল হক বিজিবির সৈনিক পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কৌশদ আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবীন্দ্র কুমার দাশ, ডাক্তার মৌলানা আব্দুল হান্নান। দেলোয়ার হোসেনের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আশিকুর রহমান, অর্থ সম্পাদক শামুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছয়ফুল হক, সাধারণ সম্পাদক মোফাচ্ছির উদ্দিন, তোফাজ্জল হোসেন, সুরিতা বেগম, মোঃ নুরুল হক, মোঃ আদিল, সালেহ আহমেদ রাজু, মাসুদা বেগম, মাহবুব আহমেদ, আনোয়ার হোসেন, মিছবাহ উদ্দিন, মিজাজ মিয়া, হাফিজা পারভীন সাথী প্রমুখ। সভায় সংগঠনের পক্ষ থেকে তাদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com