বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এক তরফা ভালবাসার খেসারত সিএনজি চালককে উত্তম মধ্যম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক তরফা ভালবাসতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে নতুন ব্রীজ এলাকার এক সিএনজি চালক। পরে জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে ভাঙ্গারপুল এলাকায় এ রসালো ঘটনাটি ঘটে। জানা যায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাজিশাইল গ্রামের সিএনজি অটোরিক্সা চালক শামীম মিয়া (২০), গোপায়া গ্রামের জনৈক স্কুল ছাত্রীকে ভালবাসতো। স্কুলে আসা যাবার পথে সে প্রায় প্রেম নিবেদন করতো। কিন্তু স্কুল ছাত্রী সাড়া না দেয়ায় সে তার পেছনেই পড়ে থাকে। অন্যান্য দিনের মতো গতকাল ওই সময় স্কুলে আসার পথে শামীম ভাঙ্গারপুল এলাকায় ওই ছাত্রীকে পেয়ে প্রেম নিবেদন করে। ওই ছাত্রী তার অভিভাবকদের খবর দিলে স্থানীয় জনতার সহায়তায় আটক করে উত্তম মধ্যম দেয়া হয়। খবর পেয়ে শামীমের অভিভাবক হিসেবে ছোরাব আলী নামে এক ব্যক্তি এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়। এ নিয়ে ওই আলোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com