বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মামলা করায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে ফের বাড়ি ঘর হামলা-ভাংচুর ও লুটপাট এবং পিঠিয়ে আহত করেছে মিয়া হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে। গত রবিবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মিয়া হোসেন বাদী হয়ে একই এলাকার হীরা মিয়া, রুবেল মিয়া, আসিফ আলী, জয়নাল মিয়া, সোহেল মিয়া ও আছকির মিয়াকে আসামী করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ঐ জায়গায় ১৪৪ ধারা জারি করেন। এদিকে উল্লেখিত আসামীরা ১৪৪ ধারা ভঙ্গ করে সম্প্রতি মিয়া হোসেনের বাড়িÑঘর ভাংচুর ও ফসলি গাছ জোরপূর্বক কর্তন করে নিয়ে যায়। এব্যাপারে আহত মিয়া হোসেন মামলা করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে গতকাল তাকে পিঠিয়ে আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com