শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে এক ব্যক্তি অপহৃত ৫ জনের বিরুদ্ধে স্ত্রী’র মামলা

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক ব্যক্তিকে অপহরণ ও গুম করার খবর পাওয়া গেছে। ভিকটিম হচ্ছেন-উপজেলার সাটিয়াজুরী ইনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র আবদাল মিয়া (৩৫)। এ ঘটনায় অপহৃত আবদাল মিয়ার স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে প্রকাশ-আবদাল মিয়া গত ১৩ এপ্রিল সোমবার রাত ৮টায় বাড়ী থেকে বের হওয়ার পর অদ্যাবধি বাড়ীতে ফিরেননি। ঘটনার দিন রাতে নিখোঁজ আবদালের কতিপয় বন্ধু বান্ধব জরুরী প্রয়োজনের কথা বলে তাকে বাড়ী থেকে ডেকে আনার পর একটি সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার পর থেকে আবদাল নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় উপজেলার সুন্দরপুর গ্রামের জহুর আলীর ছেলে মোঃ মকসুদ আলী (৩৫), মৃত গাবরু মিয়ার ছেলে আজাদ মিয়া (৪০), মোঃ জমশের আলী (৩০), দরবেশ আলী (৪৫) ও সিএনজি চালক সুন্দর আলীর পুত্র মোঃ রহিম মিয়া (৩৫)কে আসামী করে অপহরণ খুন ও গুম মামলা দায়ের করা হয়। গত ১৫/০৪/২০১৫ইং তারিখে মামলা দায়ের হয়ে থাকলে এখনও কেউ গ্রেফতার হয়নি। এদিকে অপহরণের মামলা দায়ের করার পর থেকে বাদী রহিমা খাতুন নিরাপত্তাহীনাতায় ভুগছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com