শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

৩ গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় ইনাতগঞ্জ ইউপি’র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৮৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আসন্ন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলডুবা গ্রামের লন্ডন প্রবাসী নাজমুল হোসেন নজরুল গোলডুবা, বুরহানপুর ও শাবাজপুর গ্রামের সর্বস্তরের লোকের উপস্থিতিতে মতবিনিময় সভা করেছেন। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় গোলডুবা নতুন বাজারে অনুষ্টিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আখলুছ মিয়া। বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন নজরুল, নবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী দুলা মিয়া, আবদুর রহিম, কাপ্তান মিয়া, ছনর মিয়া, হাজী সজ্জাদ মিয়া, নুরুল হক, হাজী তালেব উদ্দিন, লিটু আহমদ প্রমূখ। এছাড়া ও গোলডুবা সোনা বন্ধু ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন নজরুল বলেন বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি যথাসাধ্য ইউনিয়নের উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামীতে ও ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে আমি চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী। ভুল ত্র“টি থাকতেই পারে। ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আগামী নির্বাচনে আমি সকলের সমর্থন ও দোয়া একান্তভাবে কামনা করি। উক্ত মত বিনিময় সভায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com