বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনূর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধ নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবু তাহের লাখাই উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনূরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বামৈ গ্রামের বাসিন্দা স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউপি মেম্বার ফরিদ মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ফরিদ মিয়ার ভাগ্নে আবু তাহের ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে নিহত আবু তাহেরের ছেলে মিজানুর (৩০) ও সাইফুলকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আকিকুল (২৬), নেওয়াজ (৩০), সুজন (১৮), এনু (৬০) ও মোজাহেদকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং শের আলী (৫০), আফসর (৩৫), রোমান (১৫), ফয়েজ (৪২), আলম (৪০), রফিকুল (২৪), দেলোয়ার (৩৪), জামাল (৩০) ও রিজুকে (৪০) কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে দোকান পাঠ ভাংচুর করা হয়।
গতকাল বুধবার দুপুর ২টায় আব্দুর রহিম সরকারি স্কুল মাঠে জানাজা শেষে নিহত তাহেরের দাফন সম্পন করা হয়। এ ঘটনায় বামৈ গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে তাহেরের মৃতুতে বামৈ বড় বাজারে দোকান পাঠ বন্ধে রেখে শোক পালন করা হয়েছে।
একটি সূত্রে জানা যায়, বামৈ বাজারে একটি মিষ্টির দোকান রয়েছে। এ সময় জয়নাল আবেদীন ওই দোকানে যান। এসময় তুচ্চ ঘটনা নিয়ে তর্ক বির্তক হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনূরকে আটক করা হয়েছে। বুধবার বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com