শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে বর্ষবরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে বাঙালীর ঐতিহ্যের বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। ভোরে স্থানীয় টেনিস ক্লাব মাঠে নবসূর্য বরণ করে বর্ণমালা খেলাঘর আসর। সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বর্ষবরণ উৎসবের উদ্বোধন করা হয়। এসময় একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে কালেক্টরেট প্রাঙ্গণে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পরে সার্কিট হাউসে পান্থা ভাত, ইলিশ ও ১৩ প্রকারের ভর্তা দিয়ে ভোজনের আয়োজন করা হয়। এছাড়া হবিগঞ্জ পৌরসভা, সরকারি বৃন্দাবন কলেজ ও মহিলা ডিগ্রী কলেজে পৃথক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে, শহরের কালীবাড়ি প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির বারুণী অনুষ্ঠিত হয়। মাটির তৈরির বিভিন্ন জিনিসপত্রসহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। মেলায় নানা বয়সের মানুষের ঢল নামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com