বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ের আনোয়ারপুরে একটি পরিবারকে ॥ বসত বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ নিরাশ্রয় পরিবারটির মানবেতর দিনযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে একটি অসহায় পরিবারের বাড়িঘর ভাংচুর করে জোরপূর্বক উচ্ছেদ করে দিয়েছে প্রভাবশালী একটি মহল। দখলদাররা ঘরের যাবতীয় মালামালও লুট করে নিয়ে গেছে। ওই পরিবরাটি নিরাশ্রয় হয়ে মানবেতর দিনযাপন করছে। গত ১০এপ্রিল উচ্ছেদের ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত ধলাই মিয়ার স্ত্রী বানেছা বেগম তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভূমিতে বসত বাড়ি বানিয়ে প্রায় ৫০বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি বানেছা বেগমের ভাই খুর্শেদ আলীসহ অন্যান্যরা বানেছা বেগমের বসত বাড়িটি দখলের পায়তারা শুরু করেন। এ ব্যাপারে সুজন মিয়া বাদী হয়ে গত ৩০ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় খুর্শেদ আলী, তার ভাই মনফর আলী, সমুজ আলী ও জনাব আলী এবং খুর্শেদ আলীর ছেলে সুমন মিয়া ও শাহীন মিয়া, মনফর আলীর ছেলে শামীম মিয়া এবং মিঠুন মিয়াকে আসামী করা হয়।
মামলার প্রেক্ষিতে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য থানাকে নির্দেশ দেন আদালত।
এরই মধ্যে ১০ এপ্রিল সকালের দিকে খুর্শেদ আলীসহ অন্যান্যরা বানেছা বেগমের বসত বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে দখলে নিয়ে নেয়। নিরুপায় হয়ে বানেছা বেগমের ছেলে সুজন মিয়া বানিয়াচং থানায় গিয়ে ঘটনা সম্পর্কে অবহিত করেন। পুলিশ ওই দিন বিকালে ঘটনাস্থলে এসে দখলদারদের ঘর বের করে দেয়। পরে রাত ১টার দিকে খুর্শেদ আলী পুনরায় দখল করে নেয়। এর পর থেকে বানেছা বেগম তার সন্তান ও নাতি নাতনীসহ পরিবারের সবাই নিরাশ্রয় হয়ে মানবেতর দিনযাপন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com