বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে সালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে সালিস বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিবপাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের মালেক মিয়ার দখলীয় একটি সরকারি জায়গায় মাটি কাটা নিয়ে একই গ্রামের আওয়াল মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে স্থানীয় মরুব্বীয়ানরা তা সালিসে নিষ্পত্তির উদ্যোগ নেন। বুধবার রাত আটটায় দুইপক্ষের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আদিম উল্লার সভাপতিত্বে ও মাসুক মিয়ার পরিচালনায় সালিস বিচার শুরু হয়। সালিস চলাকালে জনৈক মহিলা আওয়াল মিয়াকে গালাগাল শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০জন আহত হয়। এদের মধ্যে আব্দুল আউয়ালের পুত্র জামাল মিয়া (৩৫), তজিম্মুল মিয়ার পুত্র নেসকাল মিয়া (২৫), এখলাছ মিয়ার পুত্র মোতালিব মিয়া (২৬), সামায়ূন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৩০), নূর মিয়ার পুত্র মুসা মিয়া (৩০) ও রাহাদ মিয়ার পুত্র ছালা মিয়া (২৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর আহমেদ খন্দকার জানান, সালিস বৈঠকে এই সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com