রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমরানের কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নবীগঞ্জ স্বেচ্ছাসেবকদলের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০১৫
  • ৫৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আমিনুর রশিদ চৌধুরী এমরানের কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নবীগঞ্জ স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে স্থানীয় আল-করিম জামে মসজিদে গতকাল বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ছায়েদ আহমেদ, শাহ রুহেল আহমেদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ৭নং ইউপি যুবদলের সাধারণ সম্পাদক রুপম আহমেদ, ছাত্রদল নেতা তালুকদার শাহীন, এম.কে হুমায়ুন কবির মুরাদ, লুলু মিয়া, সোহেল, ফারুক মিয়া, মাওঃ ইসমাইল, রফিকুজ্জামান ইয়াসিন প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ক্বারী মনসুর আহমেদ আজাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com