বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মদ ও গাঁজা জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০১৫
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥  মাধবপুর উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে পৃথক অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ ও ৫০ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার সকালে ও সোমবার রাতে এই মাদক জব্দ করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তেলিয়াপাড়া বিওপি’র অধিনায়ক নায়েক তাহেরের নেতৃত্বে একদল জোয়ান অভিযান চালিয়ে তেলিয়াপাড়া থেকে ২৭ বোতল মদ জব্দ করে। জব্দকৃত মাদকের মূল্য ৪০ হাজার ৫শত  টাকা। এছাড়াও তিনি সোমবার রাতে মাধবপুরের সুমরা ও তেলিয়াপড়া চা বাগান থেকে ৩০ কেজি গাঁজা এবং আখড়া নামক স্থান থেকে মনতলা বিওপির অধিনায়ক সুবেদার রায় মোহন ২০ কেজি গাঁজা জব্দ করেন। জব্দকৃত গাঁজার মূল্য ১লাখ ৭৫ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com