বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিপুল পরিমান ভারতীয় মদ-গাজাঁ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৃথক ৩টি এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ ও ৫০ কেজি গাজাঁ উদ্ধার করেছে বিজিবি। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-সোমবার দুপুরে বিজিবি মনতলা বিওপির নায়েক সায়েদুর রহমানের নেতৃত্বে উপজেলার আফজলপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। রাত সাড়ে ১০টার দিকে মনতলা বিওপির সুবেদার রাই মোহন কৃষ্ণপুর আখড়া এলাকায় অভিযান পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।  অপর দিকে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে তেলিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার তাহেরের নেতৃত্বে সুরমা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি আফজলপুর গ্রামের ইছাক মিয়ার ছেলে বাবুল মিয়া (৪০) কে আসামী করে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লাখ টাকা। সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার কয়েকটি সড়ককে মাদক চোরাচালানের টানজিট পয়েটে পরিণত করেছে মাদক চোরাকারবারীরা। তারা স্বল্প পারিশ্রমিকে নারী ও কোমলমতি শিশুদের মাদক পাচার কাজে ব্যবহার করে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে প্রায়ই মাদক বহনকারী দলের সদস্যরা ধরা পড়ে। কিন্তু যারা মাদক চোরাচালানের মুল হোতা তারা রয়ে যায় আড়ালে। সীমান্তবর্তী বহরা ইউনিয়নের শ্রীধর গ্রামের মাদক পাচারকারী দলের অন্যতম সদস্য কাউছার ও ফয়সল চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের মধু মিয়া, হরিণখোলা গ্রামের জামাল মিয়া, ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মিন্টু মিয়া, শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর এলাকার জামাল মিয়া, পৌর এলাকার আলী আকবর, নোয়াপাড়া ইটাখোলার জুয়েল মিয়াসহ প্রায় ১৫/২০জন মাদক পাচারকারী পুরো মাদক চোরাচালানকে নিয়ন্ত্রন করে থাকে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।  এ ব্যাপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন জানান-বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ব্যাটালিয়নের অধীন সীমান্ত এলাকা মাদকমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com