সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে এক সন্তানের জনকের সাথে স্কুল ছাত্রীর বিয়ে ভন্ডুল

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৭৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক সন্তানের জনকের সাথে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়ার ওয়াসিদ মিয়ার মেয়ে ডাঃ ইলিয়াছ একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী শান্তনা বেগমের বিয়ে ঠিক করা হয় একই এলাকার আবদুস সামাদের ছেলে এক সন্তানের জনক রহমত আলীর (৪০) সঙ্গে। সোমবার রাতে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এদিকে রহমতের প্রথম স্ত্রী মমতাজ বেগম সোমবার উপজেলা পরিষদ সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের বারান্দায় বসে কাঁদছিলেন। স্থানীয়দের নজরে এলে তারা মমতাজ বেগমকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামকে বিষয়টি জানান। এসময় মমতাজ বেগম জানান, তাদের সংসারে রকিব নামে ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার অনুমতি না নিয়েই স্বামী রহমত দ্বিতীয় বিয়ের আয়োজন করেছেন। তাৎক্ষণিক ইউএনও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পরে ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বিয়েটি ভেঙ্গে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com