সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সাবেক সাধারণ সম্পাদকসহ শহরে তিন প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে উত্তরণ সংসদ

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পুরান মুন্সেফী এলাকার উত্তরণ সংসদের পক্ষ থেকে ৩ প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত ব্যক্তিত্বরা হলেন, উত্তরণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক কুয়েত প্রবাসী মোঃ লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী নাজমুল হক চৌধুরী ও উত্তরণ সংসদের সাবেক ক্রিকেটার যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন চৌধুরী রুহান।
উত্তরণ সংসদের সভাপতি আহমেদ কবির আজাদের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক আহছানুল হক সুজা, সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক চৌধুরী বকুল, সৈয়দ মোঃ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, বিকাশ দাস রূপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসাইন, লিন্টু চৌধুরী, শরফুল হুদা চৌধুরী সুমন, মাহফুজ মুরাদ চৌধুরী, রিন্টু রায়, রুমেন চৌধুরী, নাঈমুর রহমান এপু, আরিফ হাসান রিয়াদ, মোঃ মুশাহিদ, মুশাহিদ আহমেদ, মুজাহিদ আহমেদ, রাহুল, আসিফ হাসান রিহাব, সাজ্জাদুল হাসান দিহান, রেজুয়ান হাসান রাফি, শাফি আহমেদ রাহাদ, আশিক আহমেদ, পূজন মোদক, নিরঞ্জন গোস্বামী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com