রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে দূর্ঘটনায় নিহত স্কুল শিক্ষকের জানাজায় জনতার ঢল ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজার নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সকলের প্রিয় মোল্লা স্যার কাজী মাওঃ এমদাদুর রহমান ওরপে আব্দুর রউপের জানাজার নামাজ গতকাল মঙ্গলবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গনে এবং সকাল ১০টায় গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে দাফন কার্য সম্পন্ন করা হয়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসী তাদের প্রিয় শিক্ষককে হৃদয়ভরা ভালবাসা, শ্রদ্ধা ও অশ্র“সিক্ত নয়নে চির বিদায় জানান। নিহতের জানাজার নামাজে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপসহ অত্র স্কুলের ছাত্র-শিকমন্ডলী, জনপ্রতিনিধি, সরকারী ও বেসরকারী দপ্তর সমূহের কর্মকর্তাগণ, ব্যবসায়ী, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতার ঢল নামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com