রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ-মাকুর্লী আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ ॥ গাড়ি ভাংচুর

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৬৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে সিএনজি মালিককে বাস শ্রমিক কর্তৃক মারধরের ঘটনায় বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ-মার্কুলী সড়কের ফার্মের বাজারে একটি যাত্রীবাহি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে গতকাল শক্রবার সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের জনৈক সিএনজি চালক বৃহস্পতিবার দুপুরে একটি রিজার্ভ যাত্রী নিয়ে নবীগঞ্জ আসে। ওই যাত্রী শহরে বাজার সদাই করে চালককে ওসমানী রোডস্থ অজিত পেট্রোল পাম্পের সামনে আসতে বলে। সিএনজি নিয়ে চালক যাত্রীর কথা মতো উল্লেখিত স্থানে আসলে ওই সড়কের একটি যাত্রীবাহি বাসের চালক ও হেলপারের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় সিএনজির মালিক সোনাপুর গ্রামের আব্দুস সত্তারের ছেলে আব্দুর রহিম (২৮) তাদের বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে বাস চালক ও হেলপার মারধোর করে। এ ঘটনায় ক্ষুব্ধ সিএনজি শ্রমিকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে মাকুর্লী থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস নং ২৬ এর গ্লাস ভাংচুর করে। এ নিয়ে উভয় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকালে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাস সোনাপুর বাজার নামক স্থানে গিয়ে সিএনজি শ্রমিকদের সাথে আবারো বাকবিতন্ডা সৃষ্টি হলে বাস চালক গাড়ীটি রাস্তার উপর আড়াআড়ি করে রেখে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে। ফলে উভয় পাশে বিপুল পরিমান বিভিন্ন প্রকার যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে রাস্তার ব্যারিকেট সড়িয়ে দিলেও পরবর্তীতে ওই সড়কে রির্পোট লেখা পর্যন্ত কোন বাস চলাচল না করায় ওই অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com