বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দু’বসত ঘর পুড়ে ছাই দু’পরিবারের খোলা আকাশের নিচে দিনযাপন

  • আপডেট টাইম বুধবার, ২৫ মার্চ, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকান্ডে নগদ টাকা, ধান-চাউল, ছাগল, জরুরী কাগজপত্রসহ পল্লী বিদ্যুতের দুইটি মিটার বোর্ড পুড়ে গেছে। IMG_20150324_111632 copyএতে ৪লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মাথার গোজার একমাত্র ঠাই বসত হারিয়ে খোলা আকাশের নিচে দির পার করেছে দুইটি পরিবারের লোকজন। গত সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২ ঘটিকার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। তবে কিভাবে আগুনের সূত্রডাত হয়েছে এ ব্যাপারে কিছু বলতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মানসিক প্রতিবন্ধী কৃষক আশিক উদ্দিন (৭০) ও তার ভাই মিরাস উদ্দিন (৫৫) এর বসত ঘরে উল্লেখিত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই পরিবারের লোকজন তখন গভীর ঘুমে ছিল। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে এর তাপে জেগে উঠে পরিবারের লোকজন কোনও রকমে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পায়। কিন্তু গৃহপালিত ছাগলসহ মুল্যমান জিনিসপত্র এবং বসত ঘর দু’টি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার দাবী করছে হয়ত কেউ শক্রতামুলকভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে। এলাকাবাসীর ধারণা গোয়াল ঘর অথবা পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দু’টি পরিবার বর্তমানে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com