রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বেলেশ্বরীতে খুনের ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেলেশ্বরী মেলায় খুনের ঘটনাকে কেন্দ্র করে ফের প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, সম্প্রতি বেলেশ্বরী মেলায় জুয়া খেলা কেন্দ্র করে তিন গ্রামবাসীর সংঘর্ষে ২ জন মারা যায়। এরপর থেকে গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করে। গতকাল বেকিটেকা গ্রামের ছুরত আলীর পুত্র দিদার মিয়া (৩৫) ও তার পুত্র ৬ষ্ট শ্রেণীর ছাত্র সাজন মিয়া (১২) কে করাব রাঢ়িশাল উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাবার পথে করাব গ্রামের ৪/৫ জন লোক তাদের পথরোধ করে মারপিট করে। এতে তারা আহত হলে আশংকাজনকবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য খুনের ঘটনার পর এক গ্রামের লোকজন আরেক গ্রামে ভয়ের কারণে যাতায়াত করতে পারছে না। বিষয়টি রিচি গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব রইছ মিয়া ও লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ মিমাংসার উদ্দ্যোগ নেন এবং উভয় গ্রামবাসিকে মারামারি না করার অনুরোধ জানান। কিন্তু এই অনুরোধ উপেক্ষা করে গতকাল হামলার ঘটনা ঘটল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com