বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুরাবইয়ে পাশবিক নির্যাতনে ব্যর্থ হয়ে কিশোরীসহ ৩ জনকে পিঠিয়ে রক্তাক্ত করেছে বখাটেরা ॥ যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামে নবম শ্রেণীর ছাত্রীকে নির্যাতন করতে না পেরে তাকে তার বোন ও মাকে মারপিট করে আহত করেছে একদল বাখাটে। এ ঘটনা নিয়ে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের রহম আলীর পুত্র ওলিপুর মোজাহের উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো একই গ্রামের বখাটে পুত্র সাজু নামে এক যুবক। এক পর্যায়ে সাজু ও তার বন্ধু কতিপয় বখাটে যুবক ওই ছাত্রীকে উঠিয়ে নেয়ার হুমকি দেয়। ওই ছাত্রীর মা গ্রামের মুরুব্বীদের কাছে বিচারপ্রার্থী হন। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রীর পরিবার প্রত্যাখ্যান করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে উঠে। আহতরা জানায়, গতকাল সন্ধ্যায় দুর্বৃত্তরা তাদের বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর মা মুর্শিদা খাতুন (৪০), বোন রুমেনা খাতুন (১৪) তাদের বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে পিঠিয়ে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সদর থানার এসআই গোলাম মোস্তফা সদর হাসপাতালে গিয়ে আহতদের খোজ খবর নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com