রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুর-চুনারুঘাট চা বাগানের ছড়া থেকে বালু উত্তোলন করে সাবাড়

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৬৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর-চুনারুঘাট বাগানের ছড়া থেকে বালু উত্তোলন করে সাবাড় করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যে কোন সময় পাহাড় ধ্বসে পড়ে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা দূর্ঘটনার শিকার হতে পারেন। এমনকি বালু উত্তোলন করায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুই পাশ ভেঙ্গে খানা খন্দকে পরিণত হচ্ছে। একদল প্রভাবশালী অবৈধভাবে মাধবপুর-চুনারুঘাট উপজেলার নালুয়া, চাকলাপুঞ্জি, সুরমাসহ অন্যান্য বাগান থেকে বালু উত্তোলন করে দেশের বিভিন্নস্থানে পাচার করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সব এলাকা থেকে শত শত ট্রাক-লরি বোঝাই করে বালু বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে পাচারকারীরা। সম্প্রতি এসব এলাকায় মোবাইল কোর্ট বালু পাচারকালী চক্রের সদস্যকে আটক করে হাতে নাতে ধরে জেল জরিমানা দিলেও আইনের ফাকঁ দিয়ে বেরিয়ে এসে ফের এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। এতে করে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ওই সড়ক হুমকির মুখে পড়েছে। গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাট উপজেলার চন্ডি বাগানের মাজার এলাকায় একদল ভূমি দস্যু বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক বোঝাই করছে। এব্যাপারে শ্রমিকদের নিকট জানতে চাইলে তারা জানায়, এলাকার বালূ মহালদারের কথায় বালু উত্তোলন করে বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছি। কিন্তু তাদেরকে আমরা চিনিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com