রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে বাস ভাড়া নিয়ে যাত্রীর হামলায় কনট্রাক্টর আহত

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাসের ভাড়া নিয়ে যাত্রী ও তার দলবলের হামলায় কনট্রাক্টর শিশু মিয়া (৩০) আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে বাস শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গুরুতর আহতাবস্থায় শিশু মিয়াকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ সদরে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, দুপুরে হবিগঞ্জ থেকে মাধবপুরগামী লোকালবাস ছেড়ে যায়। পথিমধ্যে মাধবপুর সদরের হায়দর আলীর পুত্র সহিদুল ইসলাম শান্ত (২৫) এর নিকট শিশু মিয়া ভাড়া চাইলে ভাড়া দিবে না বলে জানায়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে শান্ত ক্ষিপ্ত হয়ে শিশু মিয়াকে পড়ে দেখে নিবে বলে হুমকি দেয়। এদিকে শান্ত ফোনের মাধ্যমে তার বন্ধুদেরকে মাধবপুর বাসস্ট্যান্ডে থাকতে বলে। বাসটি মাধবপুরে পৌছলে শান্ত ও তার বন্ধুরা মিলে শিশু মিয়াকে গাড়ি থেকে নামিয়ে বেদম প্রহার করে। এব্যাপারে আহত শিশু মিয়া জানান, বিষয়টি মাধবপুর শ্রমিক অফিসে অবগত করা হয়েছে। এ ঘটনার পর থেকে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com