বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে আম্পায়ারদের কুশপুত্তলিকা দাহ

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল খেলায় আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে হবিগঞ্জের ক্রীড়ামোদীরা। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় জালাল স্টেডিয়ামে কুশ পুত্তলিকা দাহ করা হয়। এসময় তারা বলেন, আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ পরাজিত হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আম্পায়ারদের শাস্তি দাবি করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, অ্যাডভোকেট বিভৎস্যু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী সাহেদ, ফেরদৌস আহমেদ, আসাদুজ্জামান প্রমূখ। এছাড়া বৃহস্পতিবার রাতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com