বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৬১১ বা পড়া হয়েছে

মাধবপুরে যৌতুকের বলি নববধূ
কেরোসিনের আগুনে পুড়িয়ে হত্যা
আবল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বিয়ের মাত্র ১০ মাসের মধ্যেই যৌতুকের বলি হয়েছে নববধূ জিন্নাত আক্তার (১৯)। তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জিন্নাতের পিতার পরিবার। হতভাগ্য জিন্নাত আক্তার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের আব্দুন নুরের ছেলে রিপন মিয়ার (২৪) স্ত্রী ও আন্দিউড়া ইউনিয়নের মরাদপুর গ্রামের জাফর আলীর কন্যা। জিন্নাতের মা রেহানা বেগম জানান-১০মাস পূর্বে রিপনের সাথে মেয়ে জিন্নাতের বিয়ে হয়। বিয়ের সময় বরকে ৬০ হাজার টাকা যৌতুক দেয়ার কথা ছিল। কিন্তু এক সাথে এ পরিমাণ টাকা দেয়া সম্ভব না হওয়ায় তখন সময়ে ২৫ হাজার টাকা দেয়া হয়। বিয়ের মাস খানেক পর থেকে স্বামী, শ্বাশুরী মিলে বাকী টাকা দেওয়ার জন্য জিন্নাতকে চাপ সৃষ্টি সহ শারিরীক নির্যাতন করে স্বামী ও অন্যান্যরা। এক পর্যায়ে জিন্নাতকে টাকার জন্য পিতার বাড়িতে পাটিয়ে দেয় স্বামী রিপন। সোমবার সকালে রিপন শ্বশুর বাড়ীতে গিয়ে টাকার জন্য চাপ দিতে থাকলে জিন্নাতের মা ৫ হাজার টাকা দিয়ে জিন্নাতকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন। সব টাকা না দেয়ায় রাতের কোন এক সময়ে জিন্নাতের শরিরে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে জান্নাতের শ্বশুরবাড়ীর লোকজন দগ্ধ জান্নাতকে স্থানীয় ক্লিনিকে নিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যায়। পরে জান্নাতের আত্মীয় স্বজনরা খবর পেয়ে তাকে মাধবপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কর্তব্যরত ডাঃ হিতাংশু পাল জানান জিন্নাতের শরিরে কেরোসিন দিয়ে আগুন দেয়া হয়েছে তবে তা মৃত্যুর আগে না পরে দেয়া হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com