শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মশাজানে ট্রাক্টরের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে গেছে ॥ পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারো আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে দিনে দুপুরে বিকট শব্দে-ট্রাক ও ট্রাক্টর চলাচল করছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গতকাল সোমবার দুপুরে ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কের মশাজান বাজারের নিকট ট্রাক্টরের ধাক্কায় সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গেছে। এতে চালকসহ সিএনজির ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় বাহুবল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনি শংকর রায় (৫০), সিএনজি চালক মোঃ লিয়াকত আলী (৩২), মারজান আলী (২৩),মহসিন (৩০), ধন মিয়া (৩২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনকবস্থায় সিএনজি চালক লিয়াকত আলীকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার পরে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিএনজির শ্রমিকরা ক্ষুব্দ হয়ে ওই এলাকায় ব্যারিকেড দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা যায়, শহরে ট্রাক ও ট্রাক্টর চলাচলের ফলে স্কুল কলেজের শিক্ষার্থীরা দুর্ঘটনায় আহত হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com