শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সৌদি আরব যুবলীগের আলোচনা সভায় সেলিম ২০ দলীয় জোটের ষড়যন্ত্র রুখতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবের জেদ্দায় সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এডভোকেট মাহমুদ হাসান শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সিপন আহসান এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ এর সদস্য ও যুবলীগ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।
বক্তব্য রাখেন, হোসেন মোহাম্মদ নাহিদ, সোহেল রানা, জাকারিয়া চৌধুরী, শাহ নিজাম উদ্দিন সাকি, নুরুল আলম, শরিফ উদ্দিন, আব্দুল ফাত্তাহ, বশির আহমেদ, সেলিম মিয়া, মহিবুর রহমান, ফকর উদ্দিন, মঞ্জুর, খলিলুর রহমান খেলু, আলমগীর হোসেন ও সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন ৫২, ৫৪, ৬৬, ৬৯, ৭০ এর নির্বাচনের পর ৭১ এর ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনই স্বাধীনতার ঘোষনা ও মুক্তিযুদ্ধের মুল মন্ত্র। বিএনপি ও ২০ দলীয় জোট জঙ্গি সংগঠন বলে দাবি করে তিনি তাদের সকল ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com