শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পুরাসুন্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পুরাসুন্দা নামক স্থানে টেম্পু ও ট্রাকের সংঘর্ষে প্রাণ কোম্পাণীর এক মহিলা শ্রমিক নিহত ও ১০ শ্রমিক আহত হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৭টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় প্রাণ কোম্পানী থেকে কাজ শেষে শ্রমিকরা টেম্পুযোগে শায়েস্তাগঞ্জ আসার পথে উল্লেখিত স্থানে পৌছুলে দাড়ানো থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে টেম্পুটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই লাইজু (২০) নামে এক মহিলা শ্রমিক নিহত হয়। গুরুতর আহতাবস্থায় শ্রমিক মঈন উদ্দিন (২৫), সাফিয়া (৩০), নাছিমা (২০), রুনা আক্তার (২২) ও তাহির মিয়া (২৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানার ওসি এজাজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com