রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

রাষ্ট্রীয় সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করুন-এনামুল হক সেলিম

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় ও প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়নে জোটের নেতৃত্বে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুূল হক সেলিম। গতকাল সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃত্তিতে তিনি বলেন, ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ সরকার একদলীয় সংসদ, এক দলীয় জনপ্রশাসন ও একদলীয় বিচার ব্যবস্থা কায়েমের নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যেই আওয়ামীলীগ এখন শেষ চেষ্টা চালাচ্ছে। দৃশ্যত রাষ্ট্রের সব অঙ্গই এখন একইভূত ভাবে শাসন বিভাগের অধিন হয়ে পড়েছে। কার্যত, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের আলাদা অস্থিত্ব ও ভারসাম্মতা এখন দেশে বিরাজমান নেই। ফলে দেশে চলমান রাষ্ট্রিয় সন্ত্রাস নৈরাজ্যের কবল থেকে দেশ ও জাতীকে মুক্ত করে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার লক্ষে হবিগঞ্জ জেলার প্রতিটি সাংগঠনিক ইউনিটের দায়িত্বশীল জোট নেতৃবৃন্দের প্রতি দ্রুত উক্ত প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করে চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহনের অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com