সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নোয়াপাড়ায় চলছে মরন নেশা মাদকের জমজমাট ব্যবসা

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০১৫
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার বিভিন্ন স্থানে চলছে ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, হুইস্কি, বিয়ার ও গাঁজার জমজমাট ব্যবসা। মাদক ব্যবসায়ীরা মাঝে মধ্যে পুলিশ, ডিবি, র‌্যাব ও বিজিবির হাতে ধরা পড়লেও আইনের ফাঁক ফোক দিয়ে বের হয়ে এসে ফের এসব মাদক ব্যবসা পুরোদমে চালিয়ে যাচ্ছে। এ ব্যবসায়ে নিজেদের জড়িয়ে উশৃংখল হয়ে উঠছে বিত্তশালীদের বখে যাওয়া সন্তানরা। মাদক ব্যবসায়ীরা তাদেরকে ফেরীওয়ালা হিসেবে ব্যবহার করছে। ফলে হাত বাড়ালেই নোয়াপাড়াসহ বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে মরন নেশা ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ প্রায় সকল প্রকার মাদকদ্রব্য। মাদক এখন যুব সমাজের হাতের নাগালে থাকায় বিপদগামী হয়ে নোয়াপাড়াসহ জেলার যুবকরা মরন নেশায় জড়িয়ে পড়ছে। অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট যুব সমাজের নিকট খুবই প্রিয়। মাদক ব্যবসায়ীরা যুবকদের এই দুর্বলতাকে টার্গেট করে এক তুলা ব্যবসায়ীর পুত্রসহ প্রায় অর্ধশত লোক দীর্ঘদিন যাবত নোয়াপাড়া এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার সুশিল সমাজের অনেকে অভিযোগ করে  বলেন, প্রশাসন এদের দমনের প্রতি কোন নজর না দিয়ে মাসিক মুনাফার মাধ্যমে এই ব্যবসা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com